Bangladesh Telegraph
সর্বশেষ: বহদ্দারহাটে চসিকের উচ্ছেদ অভিযান, ২ শতাধিক অবৈধ দোকান অপসারণ বিদ্যুৎ সংকটে আশার আলো কাপ্তাই: পুরোদমে সচল ৫টি ইউনিট, মিলছে ২২২ মেগাওয়াট যারা পাবেন না ফেমিলি কার্ড: সরকারি নীতিমালা ও নির্ধারিত শর্তাবলি ভালোবাসার দাম এবং দক্ষিণ কোরিয়ায় এক প্রবাসীর নিঃশব্দ কান্না পর্যটনকেন্দ্রে নিরাপত্তাহীনতা ও চাঁদাবাজির দৌরাত্ম্য: পারকি সমুদ্র সৈকতে পর্যটক হয়রানির চিত্র চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান: সিডিএর নতুন সীমানায় রাউজান চট্টগ্রামের জঙ্গল সলিমপুর: ‘রাজত্বের হাতবদল’ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নতুন চ্যালেঞ্জ বুদ্ধের শিক্ষা ছিল—অলৌকিক শক্তির ওপর নয়, নিজের জ্ঞান ও কর্মের ওপর বিশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি: ডাঃ জোবায়দা রহমান চট্টগ্রাম পরিণত হলো আস্ত এক অস্ত্রের কারখানায়! মালয়েশিয়ায় ‘অপস সাসার’ অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসী আটক চমেক হাসপাতালে ব্যতিক্রমী উদ্যোগ: ওয়ার্ডে বইবে ফুলের সুবাতাস, নেতৃত্বে কায়সার আলী চৌধুরী মায়ের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে ঘুষের দাবি, ১৭ বছরের শাহেদ বানালো ‘ঘুষ ডট সাইট’ ৭৫ কোটি টাকার ভবন নির্মাণে জালিয়াতি: জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে কে-পপ তারকা লি নো: ১০০ মিলিয়ন ওন অনুদান আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের উপহার: চুয়েট পরিবহন বহরে নতুন বাস নেপালের বন্যায় অলৌকিকভাবে রক্ষা পেলেন তারা বিশ্বসেরা মার্তিনেজকে দলে টানলো চেলসি প্রকৃতির রোষাণলে নেপাল: প্লাবনের এই কাঁপন কি আছড়ে পড়বে বাংলাদেশেও? নভেম্বরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ভোট
প্রতিবেদক - | বুধবার, ২০২৬ আগস্ট ২৬, ১০:৩৩ অপরাহ্ন
ঐতিহাসিক মহামুনি গ্রামে ৫৫০ ভিক্ষু সংঘের মহাপিন্ডচারণ: আধ্যাত্মিক শুভলগ্নের অপেক্ষায় রাউজান
ঐতিহাসিক মহামুনি গ্রামে ৫৫০ ভিক্ষু সংঘের মহাপিন্ডচারণ: আধ্যাত্মিক শুভলগ্নের অপেক্ষায় রাউজান

ঐতিহাসিক মহামুনি গ্রামে ৫৫০ ভিক্ষু সংঘের মহাপিন্ডচারণ: আধ্যাত্মিক শুভলগ্নের অপেক্ষায় রাউজান

বাংলাদেশ টেলিগ্রাফ ডেস্ক:
​চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী পাহাড়তলী মহামুনি গ্রাম এক ঐতিহাসিক এবং আধ্যাত্মিক মূহুর্তের সাক্ষী হতে যাচ্ছে। 

পরম পূজনীয় অর্হৎ ভদন্ত শীলানন্দ মহাস্থবির (ধূতাঙ্গ ভান্তে)-এর শিষ্যমন্ডলী—প্রায় ৫৫০ জন ভিক্ষু ও শ্রামণ সংঘের উপস্থিতিতে আগামী ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এক অভূতপূর্ব মহাপিন্ডচারণ অনুষ্ঠান।

রাঙ্গুনিয়ার গুমাইবিলস্থ 'বুদ্ধ মহাধাতু চৈত্য' থেকে যাত্রা শুরু করে পূজনীয় ভিক্ষুসংঘ মহামুনি পাহাড়তলী গ্রামে প্রবেশ করবেন। মহামুনি গ্রামটি ঐতিহাসিকভাবেই বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি অন্যতম পবিত্র তীর্থস্থান। তবে এত বিশালসংখ্যক (৫৫০ জন) প্রব্রজিত সংঘের একসাথে এই গ্রামে আগমনের ঘটনা এটিই প্রথম।

​বৌদ্ধ শাস্ত্রমতে, অরহৎ বা সাধক ভিক্ষুসংঘকে দান প্রদান করা মহাসম্পদ লাভের অন্যতম উপায়। ভিক্ষুসংঘের শান্ত ও ধীর পদচারণা এবং পাত্রহাতে পিণ্ড গ্রহণ বৌদ্ধ ধর্মের প্রাচীন প্রথা ও 'ধুতাঙ্গ' সাধনার এক অনন্য বহিঃপ্রকাশ।

​সকালে ৫৫০ জন ভিক্ষু ও শ্রামণ সংঘের মহামুনি পাহাড়তলী গ্রামে মহাসমারোহে পিণ্ডচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং ​দুপুর ১:০০ টায় সদ্ধর্ম দেশনা শুরু হবে। পিণ্ড গ্রহণের পর উপস্থিত সকল দায়ক-দায়িকাদের মঙ্গলার্থে পুজনীয় ভিক্ষু সংঘ সদ্ধর্ম দেশনা প্রদান করবেন।

​বিকেলে দেশনা ও পুণ্যানুমোদন শেষে ভিক্ষুসংঘ পুনোরায় রাঙ্গুনিয়ার বুদ্ধ মহাধাতু চৈত্যে প্রত্যাবর্তন করবেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, উক্ত পুণ্যকর্ম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রতিজন ভিক্ষু-শ্রামণ বাবদ আনুমানিক শ্রদ্ধাদান ৭০০ টাকা ধার্য করা হয়েছে। আয়োজকরা সর্বস্তরের অন্নদাতা ও পুণ্যার্থীদের কায়িক, বাচনিক ও আর্থিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

​অক্টোবর ও নভেম্বর মাসে পার্বত্য ও সমতলের বিহারগুলোতে 'শুভ কঠিন চীবর দান' উৎসব শুরু হবে। সে কারণে প্রস্তুতি ও ব্যবস্থাপনা সুবিধার্থে জুলাই এবং আগস্ট ২০২৬-এর মধ্যেই শ্রদ্ধাদান সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।
​শ্রদ্ধাদান পাঠানোর যোগাযোগ মাধ্যম:
​পলাশ বড়ুয়া (আহ্বায়ক): 01818-674613 (বিকাশ)
​বাবু শিপন বড়ুয়া: 01832-875703 (বিকাশ)
​বাবু উৎস বড়ুয়া: 01635-096001 (বিকাশ)
​বাবু রিপন বড়ুয়া পলাশ: 01812-049596
​শ্রীমতি তন্দ্রা তালুকদার: 01816-832120

​সকলের কল্যাণ ও বিশ্বশান্তি কামনায় এই মহতী মহাপিন্ডচারণ অনুষ্ঠানটি সফল করতে মহামুনি পাহাড়তলী গ্রামবাসী এবং '৫০তম সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ ২০২৬' একযোগে কাজ করে যাচ্ছে।
ছবি ও তথ্য :শোভন মুৎসুদ্দী

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।